Saturday, April 4, 2026

নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টেই আইনি ফাঁ.দে অমিতাভ – অনুষ্কা!

Date:

Share post:

মুম্বই পুলিশের নজরে পড়লেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Amitabh Bhachhan & Anushka Sharma))। নিজেদের সোশ্যাল মিডিয়া (Social Media)পোস্টেই এবার বিপাকে পড়েছেন দুই বলি তারকা। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), যা দ্রুত ভাইরাল হয়। সেখানে দেখা যায় ট্রাফিক এড়িয়ে এক অচেনা বাইক আরোহীর পিছনে চেপে গন্তব্যে পৌঁছচ্ছেন বিগ-বি। ক্যাপশনে অমিতাভ লেখেন, “এই রাইডের জন্য ধন্যবাদ বন্ধু। আমি আপনাকে চিনি না। কিন্তু আপনি আমাকে সময়ের মধ্যে কাজের জায়গায় পৌঁছে দিলেন। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম ট্র্যাফিক জ্যামকে টেক্কা দিয়ে।” তিনি একাই নন, বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও দেখা যায় ট্র্যাফিক জ্যামের কারণে তাঁর দেহরক্ষীর পিছনে বসে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। এই দুই ভিডিও যত দ্রুত ভাইরাল হয়েছিল, তত দ্রুতই সমালোচনা ধেয়ে এল সুপারস্টারদের দিকে। নেটিজেনরা প্রতিক্রিয়া দিয়ে জানান অনুষ্কা তাঁর দেহরক্ষী অথবা অমিতাভ ও ওই অচেনা ব্যক্তি– এঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। ট্র্যাফিক আইনে যা গুরুতর অপরাধ।

নিজেদের সমাজ মাধ্যমের পোস্টে নিজেরাই ফেঁসে গেলেন? অমিতাভ – অনুষ্কাকে নিয়ে আপাতত এই মন্তব্যই ঘুরছে নেটপাড়ায়। ঠিক কী করেছেন দু’জনে? আসলে হেলমেট মাথায় না দিয়ে বাইকে চড়েছেন যা আইনি ভাষায় অন্যায়। মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটবাসিন্দারাই। লাগাতার অভিযোগের পর উত্তর দেয় মুম্বই পুলিশও (Mumbai Police)। বলা হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু অভিযোগকারী নেটিজেনদের উপর নাকি বেজায় খাপ্পা অমিতাভ ও অনুষ্কার ভক্তরা। প্রিয় সুপারস্টারের সঙ্গে এমন ঘটনা ঘটায় ফ্যানেদের পাল্টা যুক্তি, ভুল মানুষ মাত্রই হয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...