Monday, April 13, 2026

হাসতে ভুলেছে জাপান, বিশেষজ্ঞের শরণাপন্ন দেশবাসী

Date:

Share post:

মানুষের জীবনে হাসি (Smile/Laugh) অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা বলেন হাসি মানুষের শরীর সুস্থ রাখতে খুব ভাল পথ্য হিসেবে কাজ করে। অথচ সেই হাসি ভুলেছেন জাপানিরা (The Japanese)! অবাক করার মতো শুনতে লাগলেও এটাই সত্যি। এখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে চাইছেন তাঁরা। অনেকে আবার নিজের হাসি দেখে নিজেই বিরক্ত হচ্ছেন । শুধু তাই নয়, হাসি ফিরিয়ে আনতে এখন বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন জাপানের মানুষ। কিন্তু কেন এমন ঘটনা বলুন তো?আসলে জাপানিদের এই দুরাবস্থার কারণ করোনা (Corona Virus)।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির প্রভাব পড়েছিল জাপানেও। টানা তিন বছর মাস্ক পরে থাকার কারণেই জাপানিদের মুখ থেকে হাসি মুছে গেছে বলে মনে করা হচ্ছে। এখন ভাইরাসের দাপট কমেছে তাই সম্প্রতি মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরপরই হাসতে ভুলে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এত দিন ধরে একটা নিয়মের মধ্যে থাকতে থাকতে এখন মাস্ক পরার বিধিনিষেধ উঠে যাওয়ার পরেও অনেকেই মুখের নিচের অংশ কাউকে দেখাতে চান না। কারণ, তাঁদের ধারণা তাঁরা আর এখন আগের মতো প্রাণখোলা হাসি হাসতে পারেন না। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে করোনা মহামারির সময় অন্যান্য দেশের তুলনায় জাপানিরা খুব কড়াভাবে মাস্কের ব্যবহার মেনেছেন। তাই অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় দেশটিতে কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কম ছিল। কিন্তু এখন জীবন আগের ছন্দে ফিরলেও হাসি ফিরবে কি, সেটাই জাপানিদের কাছে বড় প্রশ্ন।

 

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...