Friday, April 3, 2026

দশক পেরিয়ে এবার মোবাইল অ্যাপেও কলকাতা পুলিশের “প্রণাম” পরিষেবা

Date:

Share post:

শহরের প্রবীণ সহ-নাগরিকদের বিপদে-আপদে সাহায্যের উদ্দেশ্যে গঠিত কলকাতা পুলিশের উদ্যোগ ”প্রণাম” পরিষেবা। লালবাজারের এমন মহৎ উদ্যোগের বিষয়টি অনেকেই জানেন। শুরু হয়েছিল প্রায় এক দশক আগে।
ওষুধ থেকে অ্যামবুল্যান্স, বাড়ির গৃহকর্মীর নাম নথিবদ্ধকরণ থেকে রাত বিরেতে হঠাৎ প্রযোজনীয় পুলিশি সহায়তা, বিগত এক দশকে কলকাতা শহরে প্রনামের সদস্য সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই।

আরও পড়ুন:দিলীপের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে বিজেপির কার্যালয় ঘেরাও! ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারি কুড়মিদের

বিষয়টি ঠিক কী? শহরের ৬৫ বছর বা তার বেশি বয়স্ক নাগরিকরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। নথিভুক্ত হওয়ার ফর্ম এতদিন পাওয়া যেত সংশ্লিষ্ট থানা থেকে। কিন্তু বয়স্কদের অনেকের পক্ষেই থানায় যাওয়া কষ্টসাপেক্ষ। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে “প্রণাম”-এ অন্তর্ভুক্ত হওয়ার ফর্ম এখন পাওয়া যাবে “প্রণাম” অ্যাপে-ও। অনলাইনে তা ফিলাপ করে সাবমিট করা যাবে।

কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে—

গুগল প্লেস্টোর থেকে ফোনে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.pronam

বয়স্করা সমস্যায় পড়লে ফোন করুন প্রণাম হেল্পলাইন নম্বরে: ৯৪৭৭৯ ৫৫৫৫৫ (94779 55555)

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...