Sunday, April 5, 2026

মুম্বইকে ৫ রানে হারাল লখনৌ, লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস স্টোইনিসের

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারাল লখনৌ সুপার জায়ান্টস। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ক্রুনাল পান্ডিয়ারা। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে লখনৌ। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস। ৮৯ রানে অপরাজিত তিনি। ৫ রান করেন দীপক হুডা। ১৬ রান করেন কুইন্টন ডিকক। ৪৯ রান করেন ক্রুনাল পান্ডিয়া। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন ব্রেনডোফ। এক উইকেট নেন পীয়ুষ চাওলা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে ৫৯ রান করেন ইশান কিষান। ৩৭ রান করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ৭ রান করে সূর্যকুমার যাদব। ১৬ রান করেন নেহাল। টিম ডাভিড ৩২ রানে অপরাজিত। লখনৌ-এর হয়ে দুটি করে উইকেট নেন যশ ঠাকুর এবং রবি বিষ্ণোই। একটি উইকেট নেন মোশিন খান।

আরও পড়ুন:ক্রিকেটের এই দুই জিনিস জীবনের শেষ মুহূর্ত পযর্ন্ত মনে রাখতে চান গাভাস্কর

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...