Monday, April 13, 2026

প্রদেশ চেয়ারম্যান! রাজ্য কংগ্রেসের সংগঠনে বাইরনকে অধীরের সমান্তরাল পদ?

Date:

Share post:

এবার কি তাহলে কোপ পড়ল অধীর চৌধুরীর ঘাড়ে? প্রদেশ কংগ্রেসে কি অধীরের গুরুত্ব কমতে চলেছে? রাজ্য সংগঠনে সমান্তরাল পদ তৈরি হয়েছে? অধীরের ক্ষমতা খর্ব করতে সেই পদে বসানো হচ্ছে তাঁরই জেলা মুর্শিদাবাদের সাগরদিঘির নব নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাসকে? গত কয়েক ঘন্টা ধরে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত ইস্যু এটাই।

বিষয়টি ঠিক কী? সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। এমন একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! গতকাল, মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখতে পাওয়া যায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে রয়েছেন অধীর চৌধুরী, চেয়ারপার্সন পদ সৃষ্টি করে সেখান বসানো হয়েছে বাইরন বিশ্বাসকে।

বিভিন্ন সংবাদ মাধ্যমও খবরটি চাউর করে। এমন খবরে নড়েচড়ে বসে প্রদেশ কংগ্রেস নেতারা। বিভিন্ন সংবাদ মাধ্যমকে বাইরন বিশ্বাস প্রতিক্রিয়া দিতে থাকেন। তিনি বলেন, “জানতে পারলাম আমাকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। কিন্তু এব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আমি হাতে পাইনি। তেমন কোনও পদ পেলে আমি নিশ্চয় গর্বিবোধ করবো। দল নিশ্চয় আমাকে যোগ্য মনে করেছে। তাই যেমন দায়িত্ব দেবে তেমন কাজ করব।”

যদিও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় বাইরন বিশ্বাসকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানো হয়নি। এমনকী তিনি দলে এখনও কোনও পদাধিকারী নন। দলে এমন কোনও নতুন পদ তৈরিও হয়নি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বলে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য উইকিপিডিয়া পেজের একটি অংশ। প্রদেশ কংগ্রেস কমিটির এক নেতার কথায়, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে উইকিপিডিয়া পেজে এডিট অপশন ব্যবহার করে বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানোর ভুয়ো তথ্যটি দিয়েছে। এ বিষয়ে অবশ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...