Tuesday, June 9, 2026

থমথমে এগরা!মূল অভিযুক্তকে গ্রে*ফতার করতে ওড়িশায় পুলিশ, আটক ৪

Date:

Share post:

এগরা বিস্ফোরণের পর থমথমে এগরা। খাদিকুলে শুধুই স্বজনহারানোর আর্তনাদ। সেই সঙ্গে ক্ষোভে ফুঁসছে আমজনতা।মমতার নির্দেশমত বুধবার সকালে আর্থিক সাহায্য দিতে গ্রামে যাবেন মানস ভুইঞা, দোলা সেনরা। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:এগরার বিস্ফো.রণে NIA তদন্ত হোক: বিরোধীদের কুৎসার জবাব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এগরার খাদিকুলে পৌঁছন সিআইডি আধিকারিকরা। শুরু হয় পুলিশি তদন্ত। বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তথা ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগের খোঁজে ওড়িশায় পৌঁছেছে পুলিশের একটি টিম। ভানু-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২ জন ভানু ঘনিষ্ঠ।ভানুর হদিশ পেতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পর ভানুর উপর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। সকলের একটাই দাবি, অভিযুক্তের শাস্তি। পুলিশের ভূমিকাতেও অসন্তুষ্ট আমজনতা। তাঁদের অভিযোগ, সব মঙ্গলবারই মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...