Thursday, June 25, 2026

আদানিদের কারচুপির তদন্তে সেবিকে আর ৩ মাস সময় দিল শীর্ষ আদালত

Date:

Share post:

আদানি গোষ্ঠীর(Adani Group) বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য আদালতের কাছে আর ৬ মাস সময় চেয়েছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি(SEBI)। সেই আবেদন এদিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত(SupremeCourt) তবে ৬ মাসের পরিবর্তে ৩ মাসের সময় দেওয়া হয়েছে সেবিকে। এবং এই সময়ের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকার শেয়ার বাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানি শিল্পগোষ্ঠীর আওতাধীন সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। তবে আদালতের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর, তদন্তের জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেবি। সেই মামলায় বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেবিকে ১৪ অগস্টের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেন। সেবির আইনজীবী তুষার মেহতাকে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ওই রিপোর্ট খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে সেবির অতিরিক্ত সময় পাওয়া উচিত কিনা। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সেবির আইনজীবীর উদ্দেশে বলেন, “আমরা আপনাদের অনির্দিষ্ট সময় দিতে পারি না। আমাদের জানান তদন্তের অগ্রগতি কতটা হয়েছে।”

উল্লেখ্য, গত জানুয়ারিতে আমেরিকার শেয়ার বাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্টে দাবি করে, হিসাবের খাতায় গরমিল করে এবং বেআইনি ভাবে গত এক দশক ধরে শেয়ারের দাম বাড়িয়ে চলেছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলি। এই রিপোর্টের পরেই সংস্থাগুলির শেয়ারে ধস নামে। গোটা বিষয়টি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবিও তোলা হয়। যদিও এখনও পর্যন্ত তা মঞ্জুর হয়নি। তবে গত ২ মার্চ অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সেবিকে তদন্ত করতে বলে শীর্ষ আদালত।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...