Saturday, April 4, 2026

বকেয়া আদায়ে এবার শিলিগুড়িতে ধরনা কর্মসূচির ডাক মহিলা তৃণমূলের

Date:

Share post:

রেড রোডের পর এবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে(Shiliguri) দুই দিনে ধরনা(Dharna) কর্মসূচির ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। আগামী ২২ ও ২৩ মে ফের ধরনায় বসবেন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ১০০ দিনের কাজ সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদেই এই ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বুধবার তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানান, এবার শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরনা চলবে। ২২ ও ২৩ মে চলবে ধরনা। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের সদস্যরাও থাকবেন। অংশ নেবেন আদিবাসী, রাজবংশী মহিলারাও। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, ১০০ দিনের কাজ করেন মহিলারা, তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল। বলার অপেক্ষা রাখে না বকেয়া আদায়ে এবার রাজ্যজুড়ে বৃহত্তর ক্ষেত্রে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল।

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে পরপর দু দিন রেডরোডে ধরনা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের পাওনা আদায়ে রাজ্যজুড়ে চিঠি সাক্ষর সংগ্রহের নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানিয়ে দিয়েছেন এই চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি। এবং যতদিন না বকেয়া আদায় হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ বকেয়া আদায়ে কেন্দ্রকে চাপে রাখতে আন্দোলনের ঝাঁঝ আর বাড়াচ্ছে ঘাসফুল শিবির।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...