Tuesday, June 23, 2026

মুশকিল আসানে অভিষেক!

Date:

Share post:

কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরুর পর থেকে রাস্তার লাইট থেকে বার্ধক্য ভাতা, রেশন কার্ড, সরকারি বাড়ি, রাস্তা ইত্যাদি নানাবিধ সমস্যা নিয়ে মানুষ হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলের সর্বভারতীয় সম্পাদকও নিজের সাধ্যমতো চেষ্টা করছেন সমস্যা সমাধানে। আর কর্মসূচির সঙ্গে সেগুলির সমাধানও করে চলেছেন। এক কথায়, মুশকিল আসান হয়ে হাজির হচ্ছেন জনতার দরজায়।

আরও পড়ুন:অভিষেককে অনুরোধ করতেই আলো জ্বলল হাইমাস্টে
বুধবার জামুরিয়ার সভা থেকে সাধারণ মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেন তাঁদের জলের সমস্যা খুব দ্রুত মিটে যাবে। একইসঙ্গে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি ফায়ার ইঞ্জিন রাখার দাবি ছিল বাসিন্দাদের। এদিন সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন অভিষেক।
উত্তর দিনাজপুরের বাসিন্দা সমীর সান্যাল কাগজপত্রের সমস্যায় রেশন পাচ্ছিলেন না। এই সমস্যার কথা তিনি অভিষেককে জানিয়েছিলেন। শোনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে সমীর সান্যালের সমস্যার সমাধান করে দিয়েছেন তিনি। এবার রেশন পাবেন সমীর ও তাঁর পরিবার।
মুর্শিদাবাদের আমতলা গ্রামীণ হাসপাতালে মহিলা কর্মীরা কাজের পরিবেশ সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। দ্রুত ব্যবস্থা নিয়ে সেখানে কাজের পরিবেশ ফিরিয়ে দিয়েছেন অভিষেক।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...