Sunday, April 5, 2026

ট্রাক্টর-সুমোর মুখোমুখি সং.ঘর্ষ! খড়িবাড়ির দু.র্ঘটনায় ম.র্মান্তিক পরিণতি জওয়ানের

Date:

Share post:

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে (National Highway)! বৃহস্পতিবার টাটা সুমো (Sumo) ও ট্রাক্টরের (Tractor) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের (Indian Army Jawan), গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির (Kharibari) প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে-২-তে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন টাটা সুমোটি নেপাল থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আর সেই সময় আচমকাই গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সুমোটি উল্টে যায়। সেইসময়ই উল্টোদিক থেকে আসা ট্রাক্টরটি সুমোর মুখোমুখি ধাক্কা দেয়।

জানা গিয়েছে, মৃতের নাম গঙ্গা প্রসাদ সারু। তিনি ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ান ছিলেন। এদিকে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাক্টর চালক। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতরা সকলে নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা বলে খবর। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতাল পাঠায়। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। তবে এদিন দুর্ঘটনার সময়ে বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...