Saturday, April 4, 2026

আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট পতন, ইতিহাস গড়লেন টেক্টর

Date:

Share post:

আইসিসি একদিনের ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং বদল। আইসিসি একদিনের ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ প্রথম দশে ধুকে পড়লেন আয়ারল্যান্ডের তরুণ খেলোয়াড় হ্যারি টেক্টর। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার পেলেন তিনি। একদিনের ক্রিকেটে আইসিসির র‍্যাঙ্কিং-এ সাত নম্বরে আইরিশ ব্যাটার। এদিকে র‍্যাঙ্কিং-এ বিরাট পতন। র‍্যাঙ্কিং-এ একধাধ নামলেন বিরাট কোহলি।

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে খেলা সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টেক্টর। এই কারণে একদিনের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লাফিয়ে অনেকটা উঠে এসেছেন তিনি। চেমসফোর্ডে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন টেক্টর। ২৩ বছর বয়সি টেক্টর ২০৬ রান করে শীর্ষস্থানীয় রান-স্কোরার হিসাবে সিরিজটি শেষ করেছিলেন।

এদিকে বুধবার প্রকাশিত আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮৮৬ পয়েন্ট পাক অধিনায়কের। দ্বিতীয় স্থানে রয়েছেন ভান ডের ডুসেন। ৭৭৭ পয়েন্ট তাঁর। তৃতীয় স্থানে পাকিস্তানের ফখর জামান। চার নম্বরে সেই দেশের ইমাম উল হক। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের শুভমন গিল। ষষ্ঠ স্থানে ডেভিড ওয়ার্নার। অষ্টম স্থানে বিরাট কোহলি। দশম স্থানে রোহিত শর্মা।

আরও পড়ুন:চলতি আইপিএল-এ কেন ব‍্যর্থ দল, কারণ জানালেন দিল্লির হেড কোচ পন্টিং

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...