Wednesday, March 18, 2026

ইডেনে কলকাতার বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামছে লখনৌ, বাগান সমর্থকদের সমর্থন চাইলেন ক্রুনাল

Date:

Share post:

আগামী ২০ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনৌ সুপার জায়ান্টস। আর এই ম‍্যাচে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনৌ। সেই জার্সি এদিন উন্মোচন করলেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। আইএসএল জয়ী মোহনবাগানকে সম্মান জানাতেই সবুজ মেরুন জার্সি পরবেন লখনৌ ক্রিকেটাররা। এই ম‍্যাচে মোহনবাগান সমর্থকদের সমর্থন চাইলেন লখনৌ অধিনায়ক। তিনি নিজেও মোহনবাগানের খেলা দেখেন বলে জানান এদিন।

 

এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয় বলেন,”মোহনবাগান নিয়ে আগে থেকেই জানতাম। এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আমি মোহনবাগানের খেলা দেখতে চাই। মোহনবাগান সমর্থকদের অনুরোধ, শনিবার আমাদের সমর্থন করতে মাঠে আসুন। কেএল রাহুলের চোট আমাদের জন্য বড় ক্ষতি। কিন্তু কোনও কিছু থেমে থাকে না। এগিয়ে যাওয়াটাই নিয়ম।”

লখনৌ সুপার জায়ান্টস এবং মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন সরিয়ে দেওয়া হচ্ছে এটিকে। তার বদলে নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। ১ জুন থেকেই কার্যকর হবে এই নাম। নতুন মরশুমে এই নামেই মাঠে নামবে শতাব্দী প্রাচীন ক্লাব। আর এবার ক্রিকেটেও মিশতে চলেছে ফুটবলের রং।

এদিকে কলকাতার বিরুদ্ধে ইডেনে ম‍্যাচ নিয়ে মুখ খুললেন লখনৌ অধিনায়ক। তিনি বলেন,” আমাদের তিনজন স্পিনারই দারুণ। আশা করছি সমস্যা হবে না। শেষ পর্যন্ত ব্যাট আর বলের লড়াই হবে। সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর। তবে রিঙ্কু দারুণ খেলছে, সেটা আমরা সবাই দেখেছি। তাই ফ্যাক্টর তো বটেই। তবে সমস্যা হবে না, আমরাও ভালো খেলছি। সকলেই চেষ্টা করছি।”

আরও পড়ুন:রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম‍্যানসিটি, ফাইনালে সামনে ইন্টার মিলান

 

 

 

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...