Saturday, June 13, 2026

শতরান কোহলির, হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল আরসিবি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল আরসিবি। সৌজন্যে বিরাট কোহলির দুরন্ত শতরান। ৭১ রান করেন ফ‍্যাফ ডুপ্লেসি। এই জয়ের ফলে আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল বিরাটরা। ব‍্যর্থ গেল হায়দরাবাদের ক্রিকেটার ক্লাসেনের শতরান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক্লাসেন। ১০৪ রান করেন তিনি। ১১ রান করেন অভিষেক শর্মা। ১৮ রান করেন মারকাম। আরসিবির হয়ে দুই উইকেট নেন ব্রেসওয়েল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ এবং হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় আরসিবি। সৌজন্যে বিরাটের শতরান। ১০০ রান করেন তিনি। ৭১ রান করেন ফ‍্যাফ। ৫ রানে অপরাজিত ম‍‍্যাক্সওয়েল। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং নটরাজন।

আরও পড়ুন:মোহনবাগান পারলেও, ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় ফেল ইস্টবেঙ্গল

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...