Tuesday, June 2, 2026

বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শনে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

‘দ্য কেরালা স্টোরি’-তে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের (Supreme Court)। বৃহস্পতিবার, রায়ে শীর্ষ আদালত জানাল, পশ্চিমবঙ্গেও দেখানো যাবে ছবি। ছবির প্রদর্শনে রাজ্য সরকারের (State Government) নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

‘দ্য কেরালা স্টোরি’-কে (The Kerala Story) কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না হয় সেই কারণে বাংলার কোনও সিনেমা হলে ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ দেন বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ছবির প্রযোজকরা।

এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। বাংলাতেও ছবিটি তিনদিন চলেছে। সেই উদাহরণ থেকেই ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...