Friday, June 26, 2026

আজ ফলহারিনী অমাবস্যা! দিনটির মাহাত্ম্য কী জানেন?

Date:

Share post:

আজ ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা (Amavasya) তিথিতে এই পুজো করা হয়। ‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন। এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট-তারাপীঠে ফলহারিণী কালীপুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও হয় এই পুজো। তারাপীঠে তারা মাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয়।

আরও পড়ুন:Tarapith: কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজও উপচে পড়া ভিড় তারাপীঠে

এইদিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। জ্যৈষ্ঠমাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকম মরশুমি ফল পাওয়া যায়। এ দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাজ্ঞরা। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? জেনে নিন, এই দিনটির মাহাত্ম্য।
বলা হয় জীবকে তিনি যা দেন, তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো-আরাধনায় অশুভ কর্মফলের বিনাস হয়। বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালো ভাবে সম্পন্ন করলে, মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান ৷ সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোরে ফলহারিণী কালীপুজো বলা হয়।
এই দিন পরমহংস রামকৃষ্ণ দেব মা সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন।তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলাহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণদেব তাঁর মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্ম-রূপ ফল। দেবীর চরণে এদিন ভক্ত তাঁর জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। পুজোর সময়ে অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থ ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন, সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভিষ্ঠ ফল লাভ হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...