Sunday, April 5, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন দিল্লির অধিনায়ক?

Date:

Share post:

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। ধরমশালায় শিখর ধাওয়ানদের ১৫ রানে হায়ায় ডেভিড ওয়ার্নারের দল। আর এই জয় পেয়ে উচ্ছ্বসিত দিল্লি অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স না দিতে পারার আক্ষেপ যাচ্ছে না ওয়ার্নারের।

ম‍্যাচের পর দিল্লির অধিনায়ক বলেন,” আমরা আমাদের শক্তির ওপর ভরসা রেখেছি। তবে আমাদের ঘরের মাঠে ধারাবাহিকতা দরকার ছিল। আমরা ঘরে মাঠে ভালো কাজ করতে পারিনি। এই জয় ভালো লাগছে। এই দু’পয়েন্ট পেয়ে ভালো লাগছে।”

মাঠে ফিরেই অর্ধশতরান পৃথ্বী শা-এর। ৫৪ রান করেন তিনি। পৃথ্বীর ইনিংসে মুগ্ধ দিল্লির অধিনায়ক। মুগ্ধ রসৌওর ইনিংসেও। এই নিয়ে তিনি বলেন,”পৃথ্বীর প্রভাব দেখতে ভালো লাগলো। রিলি রসৌও ভালো করেছেন।”

বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ২১৩ রান করে দিল্লি। ৮২ রানে অপরাজিত রসৌও। জবাবে ব‍্যাট করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে ক্রাউড ফান্ডিং, লাল-হলুদে কুয়াদ্রাতের সহকারী বিনো জর্জ


 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...