Tuesday, March 24, 2026

শেষ ম‍্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশেষ জার্সি পরতে চলেছে দিল্লি, সোশ্যাল মিডিয়ায় বার্তা

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই হতাশ জনক পারফরম্যান্স করেছে দিল্লি ক‍্যাপিটালস। প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। তবে শেষ ম‍্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ডেভিড ওয়ার্নাররা। পাঞ্জাবের পর এবার লক্ষ্য চেন্নাই সুপার কিংস। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল-এর শেষ ম‍্যাচ খেলতে নামছে দিল্লি। আর সেই ম‍্যাচে বিশেষ রামধনু রং-এর জার্সি পরতে চলেছেন ওয়ার্নাররা। এদিন এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে।

দিল্লির তরফে শুক্রবার একটি টুইট করে জানান হয়, “২০২৩-এর আইপিএল একটা বার্তা দিয়ে শেষ করতে চাই আমরা। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে বিশেষ ধরনের জার্সি পরে নামতে চলেছে দল।”

ভারতের বৈচিত্রকে তুলে ধরতেই এ ধরনের বিশেষ জার্সি পরে নামবে দিল্লি ক্যাপিটালস। গত বছর কলকাতার বিরুদ্ধে ম্যাচে দিল্লি এই জার্সি পরেছিল।

আরও পড়ুন:বি.স্ফোরক গাভাস্কর, রোহিতের দলের এই ক্রিকেটারের ওপর বেজায় চটেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক

 

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...