Monday, March 16, 2026

জনপ্রিয়তায় রোনাল্ডোকে টপকে গেলেন ধোনি-বিরাট-সঞ্জু, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ‍্য

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকে পিছনে ফেলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জনপ্রিয়তায় নিরিখে রোনাল্ডোর দলকে টপকে গেল ধোনির সিএসকে। শুনে অবাক লাগছে? হ‍্যাঁ এটাই সত‍্যি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁদের প্রিয় দলের সঙ্গে কতখানি যোগাযোগ রাখেন, সম্প্রতি সেই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। আর সেখানেই সমস্ত দলকে হারিয়ে সবার প্রথমে উঠে এসেছে ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম তিনেই নেই রোনাল্ডোর আল নাসের। এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর আর তৃতীয় স্থানে সঞ্জু স‍্যামসনের রাজস্থান রয়‍্যালস।

আইপিএল-এর জনপ্রিয়তা তুঙ্গে। দেশের এক নম্বর টি-২০ লিগ শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয়। ভক্তরা খোঁজ খবর রাখে এই টি-২০ লিগ নিয়ে। ধোনির শেষ আইপিএল-এর খবর হোক, কিংবা যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংস, এই নিয়ে বিশ্ব ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আর ওপর দিকে আল নাসেরের রোনাল্ডো যোগ দেওয়ার পরই, আলাদা পরিচিত লাভ করেছে স‍ৌদির এই ক্লাব। এক লাফে টুইটার, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়েছে কয়েকগুন। আর এই পরিস্থিতিতে গোটা এশিয়া জুড়ে জনপ্রিয়তার একটি সমীক্ষা চালায় ডিপোর্টেজ অ্যান্ড ফিনানজাস নামে একটি সংগঠন। আর সেখানেই রোনাল্ডোকে টপকে যান ধোনি-বিরাট-সঞ্জুরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, এপ্রিল মাসে ধোনির সিএসকের টুইটারে মোট ৯০ লক্ষ ৯৭ হাজার মানুষ লাইক ও কমেন্ট করেছেন। সমীক্ষায় দ্বিতীয় স্থানে বিরাটের আরসিবি। ব‍্যাঙ্গালোরের টুইটারে ৪০ লক্ষ ৮৫ হাজার মানুষ লাইক এবং কমেন্ট করেছেন। সবাইকে চমকে দিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালস। ৩০ লক্ষ ৫৫ হাজার মানুষ সঞ্জুদের দলের টুইটার পোস্টে লাইক ও কমেন্ট করেছেন।এক্ষেত্রে একমাত্র ফুটবল দল হিসাবে এই তালিকায় জায়গা করে নিয়েছে আল নাসের। সমীক্ষায় দেখা যাচ্ছে, ৩০ লক্ষ ৫০ হাজার মানুষ এই ক্লাবের টুইটারের পোস্টে লাইক করেছেন। তালিকার পঞ্চম দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:শতরান কোহলির, হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল আরসিবি


 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...