Monday, April 13, 2026

ষষ্ঠ স্থান পাওয়া মালদহ রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের রেহান আবেদিন চিকিৎসক হতে চায়

Date:

Share post:

মাধ্যমিকের ফল প্রকাশের পর মালদহ জেলার ফল দেখে উচ্ছ্বসিত মালদহবাসী। এই জেলা থেকে মাধ্যমিকে সেরা হয়েছে মোট ১১ জন। মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রেহান আবেদিনের প্রাপ্ত নম্বর ৬৮৭। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

কী প্রতিক্রিয়া রেহানের? মাধ্যমিকের সাফল্য মেলায় আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু তাতে গা ভাসিয়ে দিতে নারাজ এই কৃতী। তার উত্তর, ভালই লাগছে। স্বপ্ন তো একটা ছিলই, সেটা সত্যি হয়েছে। বিগত এক বছরের কঠোর পরিশ্রমের ফল পেয়েছি, খুব ভাল লাগছে।
রেজাল্ট নিয়ে তার কী প্রত্যাশা ছিল? এই প্রশ্নের উত্তরে জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য পাওয়া রেহান বলে, আশা করে ছিলাম ৬৮০ পাব। ভেবেছিলাম দশম হতেও পারি। কিন্তু ভাবতে পারিনি যে ষষ্ঠ হব।
প্রসঙ্গত, এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...