Monday, April 13, 2026

প্রকাশিত হল মাধ্যমিকের ফল , পাশের হার ৮৬.১৫ শতাংশ

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মিলবে মাধ্যমিকের ফল।

প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা।পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।পাশের হার এবছর ৮৬.১৫ শতাংশ।
১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। প্রথম বিভাগে পাশ করেছেন ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন।
প্রথম হয়েছে দেবদত্তা মাজি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। ৬৯৭ পেয়েছে, ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছেন শুভম পাল ও রিফত হাসান সরকার, দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১ তৃতীয় অর্ক মন্ডল, সৌমজিৎ মল্লিক, সারভার ইমতিয়াজ, তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।
জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।
তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ।এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...