Saturday, April 4, 2026

২০০০-এর নোট বাতিলের পরই রাজস্থানের সরকারি অফিস থেকে উদ্ধার ২.৫ কোটি টাকা

Date:

Share post:

২০০০ টাকার নোটকে শুক্রবার থেকে বাতিল ঘোষণা করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(Reserve Bank of India)। এর ঠিক পরই রাজস্থানের(Rajsthan) এক সরকারি অফিস থেকে উদ্ধার হল ২ কোটি ৩১ লক্ষ টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১ কেজি সোনা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, আয়কর বিভাগের(Income Tax department) অ্যাডিশনাল ডিরেক্টর মহেশ গুপ্তার থেকে খবর পেয়ে জয়পুরের যোজনা ভবনে হানা দেয় জয়পুর পুলিশ। সেই বহুতলে তল্লাশি অভিযানে নেমে বেসমেন্ট পুলিশ ২ কোটি ৩১ লক্ষ টাকা ও ১ কেজি সোনা উদ্ধার করে। পাশাপাশি ওই সরকারি বিভাগ থেকে ৭-৮ জনকে আটক করে পুলিশ। এই অভিযানের পর শুক্রবার রাতে জয়পুর পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব, মুখ্যসচিব উষা শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আয়কর বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টরই প্রথম পুলিশকে এই বিপুল অঙ্কের হিসেব বহির্ভূত অর্থ গচ্ছিত থাকার খবর জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু হয়। এবং এই বিপুল অর্থ ও সোনা বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এই পরিমাণ অর্থ এল, এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ওই অফিসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...