Monday, April 13, 2026

কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবী চৌধুরানী’, পোস্টার শেয়ার করলেন প্রসেনজিৎ

Date:

Share post:

বড় পর্দায় ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani),বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা। কারণ এই সিনেমার সঙ্গেই জুড়ল কান ফিল্ম ফেস্টিভ্যালের নাম। শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক ও পর্দার ‘ভবানী পাঠক’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ঘোষণা করেন ‘কান’ উৎসবে ‘দেবী চৌধুরানী’র সফরের কথা। শুধু বাংলার দর্শক নন, গোটা বিশ্বের সামনে আসবে ছবির মোশন পোস্টার। আর তা উন্মোচিত হবে ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ (Marche du Films, Cannes 2023) ।

শনিবার সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) সিনেমার নির্মাতারা। বঙ্গের ব্যান্ডিট কুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর গল্প, ১৭৭৬ সালের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের শ্বাসরুদ্ধকর কাহিনী , এই সব কিছুই উঠে আসবে এই ছবিতে। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠক হয়ে ওঠার সফরের শুরুর কথা জানিয়েছিলেন শুভ্রজিৎ। এই ভবানী পাঠক ঐতিহাসিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভালে ভবানী পাঠকের যে বর্ণনা পাওয়া যায়, সেখান থেকেই খসড়া চিত্র তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। এবার বিশ্বের দরবারে ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani)। আন্তর্জাতিক দর্শক ও বিশ্ব মিডিয়ার সামনে ‘দেবী চৌধুরানী’ (ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল)-এর মোশন পোস্টার উন্মোচিত হবে কানস ২০২৩-এর ভারতীয় প্যাভিলিয়নে।

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...