Friday, June 26, 2026

মমতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছেন কেজরিওয়াল!

Date:

Share post:

দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বৈঠকের পরেই কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal)। ২৩মে দুপুরে নবান্নে বৈঠক করবেন তিনি।

রবিবাসরীয় সকালে কেজরিওয়ালের বাড়িতে যান বিহারের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অনেকে। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করেন নীতীশ। এই বিষয়ে রাজ্যসভায় সব বিজেপি-বিরোধীদলকে বিলের বিরোধিতা করা আহ্বান জানান কেজরিওয়াল। তার পরেই আপ প্রধানের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মতে রাজনৈতিক মহলের।

নবান্নের তরফে সরকারি ভাবে এবিষয়ে কিছু জানানো না হলেও, আপ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতায় আসবেন অরবিন্দ। দুপুরে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। তবে, এখনও রাজ্যে আপের কোনও ঘোষিত কর্মসূচি নেই।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে অ-বিজেপি দলের মধ্যে। আগেই তৃণমূল সুপ্রিমো মমতার সঙ্গে বৈঠক করেছেন নীতীশ কুমার, নবীন পট্টনায়েক, অখিলেশ যাদব। নবীন, অখিলেশ, কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ। দেখা করেছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে। এর আগে নীতীশের সঙ্গে বৈঠকে পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে আলোচনার প্রস্তাব দেন মমতা।

বিরোধী জোটে কংগ্রেসের বড় দাদা সুলভ আচরণের বিরোধী কেজরিওয়াল। কর্নাটনে বিপুল সাফল্যের পরেও মমতা বলেন, আঞ্চলিক দলগুলিকেও সম্মান দিতে হবে কংগ্রেসের। নীতি আয়োগের বৈঠকে ২৬ মে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সফরের আগে কেজরিওয়ালের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...