Friday, June 26, 2026

আগুয়েরোর অ্যাকাউন্ট ফিরিয়ে দিল ‘টুইচ’

Date:

Share post:

কিংবদন্তির শিরোপা মাথায় নিয়ে ম্যানচেস্টার সিটি ছেড়েছিলেন  আগুয়েরো। ম্যান সিটির হয়ে ৫টি প্রিমিয়ার লিগ সহ জিতেছেন ছোট–বড় মিলিয়ে ১৬টি ট্রফি। কিন্তু একটা আক্ষেপ তাঁর থেকেই গেছে। সিটির হয়ে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি এই আর্জেন্টাইন তারকা। ২০২০-২১ সালে সিটি ফাইনাল খেললেও ইউরোপ সেরার মুকুট জিততে পারেনি। চেলসির কাছে ১-০ গোলে হেরে যায় তারা।

নিজে কখনো জিততে না পারলেও প্রিয় ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিততে দেখতে চান আগুয়েরো। তাই এবারের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটি যখন রিয়াল মাদ্রিদকে গোলের বন্যায় ভাসাচ্ছিল, তখন আবেগের বাঁধ ভেঙেছিল তাঁর। আর সেই বাঁধভাঙা আবেগ সাবেক সিটি স্ট্রাইকারের জন্য বিপদও ডেকে আনে। ভিডিও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কপিরাইট বহির্ভূত ভিডিও দেখিয়ে তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্মটিতে নিষিদ্ধ হন। যদিও পরে তাঁর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। বার্সেলোনায় অবশ্য কেরিয়ার খুব বেশি দীর্ঘায়িত হয়নি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েক মাসের মধ্যেই ফুটবলকে বিদায় জানাতে হয় তাকে।এরপর আর মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এই আর্জেন্টাইন তারকা। বর্তমানে কুনিস্পোর্টস নামের একটি ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন আগুয়েরো। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত সক্রিয় তিনি। এ ছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ চ্যানেলে প্রায়ই দেখা যায় আগুয়েরোকে। ২০২০ সালেই এই প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন আগুয়েরো। কিন্তু সেই প্ল্যাটফর্মেই সিটির হাতে রিয়ালের বিধ্বস্ত হওয়ার রাতে ঝামেলায় পড়েন আগুয়েরো। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো তাঁর অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে প্রতিষ্ঠানটি। টুইচে আগুয়েরোর অনুসারীর সংখ্যা ৪০ লাখ ৭০ হাজার।

আগুয়েরো নাকি সিটি-রিয়াল ম্যাচ টুইচে লাইভ স্ট্রিম শুরু করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আগুয়েরোর নিয়ম ভাঙার বিষয়টি ধরতে পারে প্রতিষ্ঠানটি, যা কপিরাইট নীতির পরিপন্থী হওয়ার কারণে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। যদিও এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল ৪৮ ঘণ্টা। পরে আগুয়েরো তাঁর অ্যাকাউন্ট ফিরে পান।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...