Friday, June 26, 2026

২০০০ টাকার নোটের সার্জিক্যাল স্ট্রাইক! বাতিলের সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

Date:

Share post:

গত শুক্রবারই ২০০০ টাকার নোট বাতিলের (2000 Note Banned) সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের পরে ফের একবার দেশজুড়ে নোটবন্দির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। ২০১৬ সালের ৮ নভেম্বরের স্মৃতি উস্কে ফের একবার ব্যাঙ্ক-এটিএম-এর সামনে কী লম্বা লাইন দেখা যাবে? তা ভেবেই কার্যত শিউরে উঠছে দেশবাসী। তবে একদিকে যখন নোটবন্দির এই সারজিক্যাল স্ট্রাইক (Surgical Strike) নিয়ে মোদি সরকারকে আক্রমণ করছে বিরোধীরা, ঠিক তেমনই তখন সোশাল মিডিয়া জুড়ে মিমের বন্যা।

 

কেউ কেউ বলছেন, ২০০০ টাকার নোটের শান্তি কামনা করি। কেউ আবার বলছেন, এই নোটে চিপ লাগানো আছে। অনেকে আবার নোটের মালা গলায় পরে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আবার দেখা গেছে, ২০১৬ সালে বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ এর নোটের সঙ্গে কথোপকথন হচ্ছে ২০০০ এর নোটের। তারা এই নোটটিকে সহমর্মিতা জানাচ্ছেন। উল্লেখ্য ২ হাজার টাকার নোট বাজারে আসার পর থেকেই একাধিক জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ বলেছিলেন এতে ন্যানো চিপ রয়েছে। আবার কেউ কেউ বলেছিলেন জিপিএস ট্র্যাকার রয়েছে। সে সব নিয়েও ঠাট্টা তামাশা কম হচ্ছে না।

তবে যাদের বাড়িতে এই মুহূর্তে ২০০০ টাকার অনেকগুলি নোট রয়েছে, তাদের কথা চিন্তা করে সহানুভূতি জানাচ্ছেন নেটিজেনরা। সেই নিয়েও সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। এদিকে আরবিআইয়ের ঘোষণার পরই ৯০ শতাংশ দোকানই ইতিমধ্যে ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করেছে। হাতে তিন মাস সময় থাকলেও দোকানদারেরা বেশিরভাগই জানিয়েছেন, এই নোট তাঁরা এখন নেবেন না। আগামী ২৩ তারিখ থেকে ব‌্যাংকে টাকা জমা নেওয়ার কাজ শুরু হবে।

এদিকে এই নোট বাতিলের আঁচ এসে পড়েছে কলকাতা পুরসভাতেও (KMC)। গত শনিবারই উত্তাল হয়ে ওঠে কলকাতা পুরসভা। শনিবার অধিবেশন চলাকালীন পুরসভার অধিবেশনে এই নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী। কেউ কেউ আবার দাবি জানিয়েছেন, পুরনো ১০০০ টাকার নোট ফেরত আনা হোক। এক মিমে আবার দেখা গিয়েছে, পরিচালক মৃণাল সেনের বিখ্যাত ইন্টারভিউ ছবির দৃশ্য। যেখানে রঞ্জিত মল্লিকের দৃশ্যটিকে একটি মিম আকারে প্রকাশ করা হয়েছে।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...