Saturday, June 20, 2026

সিরিয়াল থেকে সরে গেলেন ‘মিঠাই’, সৌমিতৃষার সিদ্ধান্তে চিন্তায় ফ্যানেরা

Date:

Share post:

বাঙালির ড্রয়িং রুমে গত কয়েকবছর ধরে একচেটিয়া রাজত্ব জমিয়ে রেখেছেন যিনি সেই ‘মিঠাইরানি’ সিরিয়াল থেকে সরে গেলেন! অনুরাগীদের জন্য দুঃসংবাদ, আপাতত ১২ দিন মিঠাই সিরিয়ালের (Mithai Serial) শুটিং করবেননা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু কেন? জানা যাচ্ছে আপাতত শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত অভিনেত্রীর (Actress)।

দর্শকরা জানেন খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিঠাই’ (Mithai) । আর তার মধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পর্দার মিঠাই ওরফে সৌমিতৃষা নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। অভিনেত্রী লেখেন, “আমি শুটিং থেকে ১২ দিনের বিরতি নিয়েছি…খুব শিগগিরিই ফিরে আসব। ততদিন পর্যন্ত মিঠাই দেখতে থাকুন।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ব্যাক পেন আপার বার্ড ও লোয়ার বার্থের যন্ত্রণায় কাতর অভিনেত্রী বলছেন আপাতত কয়েকদিন রেস্ট নেবেন তিনি। টানা দাঁড়িয়ে শুটিং করা এবং পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার ফলেই এই অবস্থা হয়েছে সৌমিতৃষার। শরীরে মারাত্মক ক্যালশিয়ামের ঘাটতি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ফ্যানেরা। দ্রুত শুটিং ফ্লোরে ফিরবেন বলে কথা দিয়েছেন অভিনেত্রী।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...