Tuesday, June 9, 2026

হায়দারাবাদকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স, শতরান গ্রিনের

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন হায়দারাবাদকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক‍্যামারুন গ্রিন। ব‍্যর্থ গেল হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালের ৮৩ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ৮৩ রান করেন তিনি। ৬৯ রান করে ভিবরান্ত শর্মা। ১৩ রান করেন মারকাম। মুম্বইয়ের হয়ে চার উইকেট নেন আকাশ মাধওয়াল। একটি উইকেট নেন ক্রিশ জর্ডন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। সৌজন্যে ক‍্যামারুন গ্রিন। ১০০ রানে অপরাজিত তিনি। ৫৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৫ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ১৪ রান করেন ইশান কিষান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং মায়াঙ্ক ডাগর।

আরও পড়ুন:কেকেআর ম‍্যাচে ইডেনে আটকে দেওয়া হল সবুজ-মেরুন সমর্থকদের, ক্ষোভ প্রকাশ মোহনবাগানের


 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...