Monday, April 6, 2026

Uttarpara: কলেজ ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, আক্রা*ন্ত প্রতিবাদী

Date:

Share post:

উত্তরপাড়া প্যারীমোহন কলেজের (Uttarpara Peary Mohan College) দুই ছাত্রীকে উত্যক্ত (Misbehavior with college girls) করছিলেন কয়েকজন যুবক। জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের দুই ছাত্রীকে গতকাল অর্থাৎ শনিবার টিজ করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীরা জানায় ট্রেন থেকে নামার পর থেকেই তাদের উত্যক্ত করা হচ্ছিল। কলেজের সামনেও তাঁদেরকে উদ্দেশ্য করে খারাপ কথা বলছিলেন অভিযুক্ত যুবকরা। এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এক দ্বিতীয় বর্ষের ছাত্র বিশাল মণ্ডল (Vishal Mondal), বাড়ি উত্তরপাড়ায়।

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বালিহল্ট স্টেশনে। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করায় বিশাল প্রতিবাদ করতে গেলে উল্টে তাঁর উপরই চড়াও হন অভিযুক্তরা। কেড়ে নেওয়া হল মোবাইল। বাঁশ, রড এবং ছুরি দিয়ে হামলা চালানো হয় , বেধড়ক মারধর করা হয় বিশালকে। আক্রান্ত ছাত্র বিশাল মণ্ডল জানায়, তাঁকে মারধর করে বালিহল্ট স্টেশনের ব্রিজ থেকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। আতঙ্কিত বিশালের পরিবার বালি থানায় (Bally Police Station)প্রথমে অভিযোগ জানালেও পুলিশ গুরুত্ব দেয়নি বলছেন বিশালের পরিবারের লোকেরা। আসলে জিআরপির অধীনে এই ঘটনা ঘটায় অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি ছড়ায়। এরপর বেলুড় জিআরপিতে (Belur GRP)অভিযোগ করা হয়। এক ছাত্রীর বাবা প্রিয়ব্রত নস্কর জানান এরপর মেয়েকে কলেজে পাঠাতেই ভয় লাগছে। অভিযুক্তদের এখনও ধরা যায়নি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...