Saturday, June 13, 2026

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী! কবে মিলবে রেহাই?

Date:

Share post:

অস্বস্তির গরমে নাজেহাল বঙ্গবাসী। রোদের তীব্রতার পাশপাশি গরমে ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরা। কবে দেখা মিলবে গরম থেকে রেহাই? তবে তার মাঝেই স্বস্তির বার্তা শোনাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাসের দেওয়া হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুনঃ গরমে নাজেহাল রাজধানীবাসী, তাপপ্রবাহের সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে সেই সঙ্গে গরমজনিত অস্বস্তিও বজায় থাকবে প্রায় সর্বত্র। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পাশাপাশি থাকছে তাপপ্রবাহের সতর্কতাও।
সোমবারের মতো মঙ্গলবারও এই জেলাগুলিতে আবহাওয়া একই রকম থাকবে। ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বুধবার। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী কয়েক দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহও। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...