Sunday, June 7, 2026

আদিবাসী সেঙ্গেল সেলের ডাকা বনধে একাধিক জেলায় বন্ধ বাস চলাচল! নাজেহাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেলের ১২ ঘণ্টা বাংলা বন‍ধের ডাক।যার প্রভাব পড়ল মালদা সহ একাধিক জেলায়। সকাল থেকেই জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। ফলে বহু জায়গায় বন্ধ বাস চলাচল।

আরও পড়ুন:থমকে নৈহাটি শিয়ালদহ শাখার ট্রেন চলাচল! ভোগান্তিতে নিত্যযাত্রীরা
মালদার গাজল এবং হবিবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গাজলের বিশ মাইল এলাকায় মালদা বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ করে তারা। পাশাপাশি, মালদার হবিবপুর বাস স্ট্যান্ড এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ঝাড়গ্রামেও শহরে বেশিরভাগ দোকান পাট বন্ধ রয়েছে। বেসরকারি বাস রাস্তায় চলাচল না করায় নিত্য বাসযাত্রীরা সমস্যায় পড়েছেন। তবে হাতে গোনা দু একটি সরকারি বাস যাতায়াত করছে। তবে বনধকে কেন্দ্র
করে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, বাঁকুড়ায় আদিবাসী সেঙ্গেলের ডাকা বনধে আংশিক প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। বনধের জেরে বাঁকুড়ার জঙ্গলমহল জুড়ে এদিন সকাল থেকে বন্ধ বেসরকারি বাস চলাচল। বাঁকুড়ার রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, বারিকুল এমনকি ঝাড়গ্রাম রুটেও সমস্ত বাস চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় সাধারন যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। বনধ সফল করার লক্ষ্যে পুরুলিয়ার লালপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠনের সমর্থকরা।ট্রেন চলাচলেরও প্রভাব পড়েছে পুরুলিয়ায়।

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...