Saturday, March 14, 2026

কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

Date:

Share post:

আইপিএল শেষ হতেই শুরু হবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ম‍্যাচ। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। চোটের কারণে এই হাইভোল্টেজ টুর্নামেন্টে নেই যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা। এরই মধ‍্যে আবার দুশ্চিন্তা বাড়িয়েছে বিরাট কোহলির চোট। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে গিয়ে ১৫তম ওভারে বিজয় শংকরের ক্যাচ নেওয়ার সময় হাঁটুতে চোট পান বিরাট। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন আরসিবির ফিজিও। এরপর মাঠ ছাড়তে হয় তাঁকে। আর এই চোট নিয়েই চিন্তিত ক্রিকেটপ্রেমীরা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন কিনা। আর এবার এই প্রশ্নের উত্তর দিলেন আরসিবির প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার।

ম‍্যাচ শেষে বিরাট ভক্তদের দুশ্চিন্তা দূর করে বাঙ্গার জানালেন যে বিরাটের চোট গুরুতর নয়। এই নিয়ে সঞ্জয় জানিয়েছেন, “হ্যাঁ বিরাট হাটুতে সামান্য চোট পেয়েছে। কিন্তু আমার মনে হয় সেই চোট গুরুতর নয়। শেষ ৪ দিনে পর পর দুটি শতরান করেছে কোহলি। এবং বিরাট এমন একজন ক্রিকেটার যে ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়েও দলের জন্য কিছু করতে চায়। দুদিন আগে বিরাট ৪০ ওভার মাঠে ছিলেন এবং গুজরাত ম‍্যাচে ৩৫ ওভার। কোহলি মাঠে ওর সেরাটা দেয়। একটি সময় বিরাটের চোট চিন্তার কারণ হয়ে উঠলেও আমার মনে হয়না চোট খুব গুরুতর। ”

গুজরাতে বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন কোহলি। শতরান করেন তিনি। তবে গুজরাতের কাছে ম‍্যাচ হারায় আইপিএল-এর প্লে-অফে যেতে পারল না আরসিবি।

আরও পড়ুন:ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল অ‍্যাডিডাস

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...