Sunday, March 29, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নজির গড়লেন নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি। নীরজ চোপড়া একমাত্র ভারতীয় যিনি এই কীর্তি গড়েছেন। এত দিন শীর্ষে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স।

২) বর্ণবিদ্বেষীর স্বীকার ভিনিসিয়াস জুনিয়র। জুনিয়রের পাশে ফিফা সভাপতি। এই ঘটনার পরই এই বিষয় ভিনিসিয়াস বলেন,”এই ঘটনা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বার ঘটছে না। লা লিগায় বর্ণবিদ্বেষ খুবই সাধারণ একটি ঘটনা।

৩) আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর রিপোর্ট অনুযায়ী, তিনটি ব্যাচে ভারতীয় দল উড়ে যাবে ইংল‍্যান্ডের উদ্দেশে।

৪) এবার মোহনবাগানের চিঠির পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম‍্যাচে সবুজ-মেরুন জার্সি পরা সমর্থকদের মাঠে ধুকতে দেয়নি কেকেআর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আনে বাগান সমর্থকের।

৫) ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল আন্তর্জাতিক সংস্থা অ্যাডিডাস। এই সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সোমবার সকালে টুইট করে নতুন কিট স্পনসরের কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ


 

Related articles

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...

শাহ-অধীর-হুমায়ুনকে একজনই নিরাপত্তা দিচ্ছে? সেটিং নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্ট - অধীর চৌধুরি, হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বহরমপুরে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা...

আইপিএল সম্প্রচার নিয়ে ইউ টার্ন! ফের জটিলতা বাংলাদেশে

এপার বাংলায় ২০২৬ র আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দাপুটে জয় পেলেও, হলেও...