Friday, April 3, 2026

মহাকাশে পা প্রথম সৌদি মহিলার

Date:

Share post:

এই প্রথম মহাকাশে পা রাখতে চলেছেন সৌদি আরবের মহিলা অভিযাত্রী। একটি বেসরকারি অভিযানে মহাকাশে পাড়ি দিচ্ছেন দুই সৌদি নাগরিক। তাঁদের এক জন ক্যানসার বিশেষজ্ঞ, দ্বিতীয় জন যুদ্ধবিমানের চালক। বেসরকারি মহাকাশ অভিযানটির উদ্যোক্তা ‘অ্যাক্সিয়ম স্পেস’। আজ ফ্লরিডার কেপ কানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে রওনা দিয়েছে মহাকাশযানটি।

আরও পড়ুন:মালদহে অ*গ্নিকাণ্ডের ঘটনায় মৃ*ত বেড়ে ২

স্তন ক্যানসার ও স্টেম কোষ বিশেষজ্ঞ রায়ানা বারনাউয়ি । তাঁর সঙ্গে মহাকাশে পাড়ি দিচ্ছেন আর এক সৌদি অভিযাত্রী আলি আল-কারনি। সব ঠিক থাকলে ‘অ্যাক্সিয়ম মিশন ২’-এর অভিযাত্রীরা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চেপে কেপ কানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে আজ,স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন। এই অভিযানে অংশ নিচ্ছেন চার জন অভিযাত্রী। আইএসএস-এ তাঁরা ২০টি গবেষণা করবেন। এঁদের মধ্যে এক জনের কাজ মাধ্যাকর্ষণহীন স্থানে স্টেম কোষের ব্যবহার পর্যবেক্ষণ। আইএসএস-এ এই মুহূর্তে ৭ জন মহাকাশচারী রয়েছেন। তিন জন রাশিয়ান, তিন জন আমেরিকান। আর এক জন সংযুক্ত আরব আমিরশাহির, নাম সুলতান আল-নেয়াদি। তিনিই প্রথম আরব, যিনি মহাকাশে হেঁটেছেন (স্পেসওয়াক)।

‘অ্যাক্সিয়ম মিশন ২’-এর অভিযাত্রী দলে রায়ানা ও আলির সঙ্গে থাকছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন। আইএসএস-এ এটি তাঁর চতুর্থ সফর। চতুর্থ জন টেনেসির শিল্পপতি জন শফনার। তিনি পাইলট হিসেবে কাজ করবেন। ১০ দিন তাঁরা আইএসএস-এ কাটাবেন।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...