Tuesday, June 16, 2026

জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার

Date:

Share post:

জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। আসন্ন বাদল অধিবেশনে সেই সংক্রান্ত বিল আসতে চলেছে বলে খবর। দিল্লিতে নতুন জনগণনা ভবন উদ্বোধনের অনুষ্ঠানে একথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের নথি আপডেট করা, সরকারি প্রকল্পের উপভোক্তা এবং জন্ম ও মৃত্যুর তথ্য প্রয়োজন। দেশের মানুষের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্যের জাতীয়স্তরে তথ্যভাণ্ডার তৈরি করতে চায় মোদি সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সেই তথ্যভাণ্ডার রাখা হবে। এর মাধ্যমে জনসংখ্যা, ভোটার তালিকা, আধার, রেশন কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্য আপডেট করতে চায় কেন্দ্রীয় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদি সরকার এমন একটি প্রক্রিয়া চালু করতে চলেছে যেখানে কোনও ব্যক্তি ১৮ বছর পূর্ণ হলেই সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে তাঁর ভোটার কার্ড প্রস্তুতের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। কারও মৃত্যু হলে পরিবারকে নোটিশ পাঠাবেন জনগণনা রেজিস্ট্রার। ফলে সেই পরিবার জানতে পারবেন এবং আপত্তি জানানোর জন্য পরিবারকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে নির্বাচন কমিশন। প্রতি বছর এলাকার জনসংখ্যা সংক্রান্ত একটি সমীক্ষা হয়। একে বলা হয় ডেমোগ্র্যাফিক সার্ভে। এসআরএস সিস্টেমের মাধ্যমে সেই কাজে আরও স্বচ্ছতা আসবে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও কবে দেশের জনগণনা শুরু হবে, তা স্পষ্ট করেননি তিনি। তবে জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণ আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- শুভমনের বোনের পাশে দিল্লি মহিলা কমিশন, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...