Wednesday, April 1, 2026

ক্যান*সারে আক্রা*ন্ত মহিলার শেষ ইচ্ছে পূরণ শাহরুখের ! মাছের ঝোল খাবেন বাদশা

Date:

Share post:

বলিউড (Bollywood)বাদশার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাঁর জন্মদিনে মন্নতের (Mannat)বাইরে দাঁড়িয়ে থাকা লাইন আজও প্রমাণ করে প্রায় ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক নায়কের ক্রেজ ঠিক কতটা হতে পারে। আট থেকে আশি সবার হিরো এবার রিয়েল লাইফেই হিরোইজমের প্রমাণ দিলেন। ভক্তের ডাকে সাড়া দিলেন স্বপ্নের নায়ক। খড়দহর (Khardah)দক্ষিণ পল্লী কালীমন্দির এলাকার বাসিন্দা ৬০ বছরের শিবানী চক্রবর্তী (Shibani Chakraborty)গত কয়েকদিন ধরেই শিরোনামে। বলি বাদশার ‘জবরা’ ফ্যান এই মহিলা ক্যানসারে আক্রান্ত। দিনের পর দিন চলছে মৃত্যুর সঙ্গে লড়াই। মারণ রোগের শেষ স্টেজে দাঁড়িয়ে জীবনের শেষ ইচ্ছা ছিল স্বপ্নের নায়ক শাহরুখ খানকে (Shahrukh Khan)একবার স্বচক্ষে দেখার। খবর পেলেন কিং খান , আশা দিলেন আসছেন তিনি।

শিবানী চক্রবর্তী ‘পাঠান’ খানের বড় ফ্যান। দেশ-বিদেশে অগণিত ভক্ত থাকা সত্ত্বেও শিবানী চক্রবর্তীর কাছেই গেল শাহরুখের ভিডিও কল। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মায়ের ইচ্ছাপূরণ করতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন মেয়ে প্রিয়া চক্রবর্তী (Priya Chakraborty)। শাহরুখের অন্ধ ভক্ত শিবানী দেবীর বাড়ির দেওয়ালে টাঙানো শাহরুখের নানা সিনেমার পোস্টার ভাইরাল হয়। এমনকি অসুস্থ শরীরেও শাহরুখের ছবি দেখতে সিনেমা হলে যান শিবানী। KKR-এর ম্যাচ দেখেন। শেষ ইচ্ছে একবার ছুঁয়ে দেখবেন কিং খানকে। উত্তর দিলেন শাহরুখ। প্রায় ৩০ মিনিট ভিডিও কল করে শাহরুখ কথা বলেন তাঁর সঙ্গে। শিবানী দেবীর কেমোথেরাপি চলছে। বলি বাদশা জানান তিনি মাছের ঝোল খাবেন শিবানী দেবীর বাড়িতে। তাঁকে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন শাহরুখ।

 

Related articles

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...