Thursday, June 25, 2026

পাহাড়ি পথে বেপ.রোয়া গতি, কাশ্মীরে দুর্ঘ.টনায় ৭জনের মৃ.ত্যু

Date:

Share post:

কাশ্মীরে (Kashmir) পথ দুর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে, কিশ্তওয়াড়ে গভীর খাদে গাড়ি পড়ে ঘটনাস্থলেই ৬ জন মৃত্যু হয়। আহত ৪জনকে উদ্ধার করে হাসপতালে পাঠানো হলে, সেখানে ১জনের মৃত্যু হয়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায় দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী ওই গাড়িটি করে যাচ্ছিলেন। বাঁধ প্রকল্পের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

কিশ্তওয়াড় (Kishtwar) পুলিশ জানিয়েছে, খাদে পড়ে যাওয়া গাড়ি (Car) থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, সেখানে আরও একজনের মৃত্যু ঘটে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, রাস্তা চওড়া করার কারণে চালকদের একটি অংশের মধ্যে বেপরোয়া গতি তোলার প্রবণতা বাড়ছে। ফলে পাহাড়ি পথে দুর্ঘটনা ঘটছে।

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...