Thursday, June 25, 2026

টেলি অভিনেতা আদিত্যর মৃ.ত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা!

Date:

Share post:

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আদিত্য সিং রাজপুতের (Aditya Singh Rajput) মৃত্যু কি অতিরিক্ত মাদক সেবনে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য? সোমবার অভিনেতার মৃত্যুর পর মঙ্গলবার ময়নাতদন্ত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই রিপোর্ট পুলিশ প্রকাশ্যে না নিয়ে আসায় রহস্য বাড়ছে। সূত্রের খবর আদিত্যর (Aditya Singh Rajput) মৃত্যুর নেপথ্যে মাদকসেবনের তত্ত্ব মানতে নারাজ তদন্তকারীরা। মুম্বই পুলিশ (Mumbai Police) মনে করছে মাথায় গুরুতর আঘাত অভিনেতার মৃত্যুর কারণ হতে পারে।

গত ২২ মে মুম্বইয়ের আন্ধেরির ফ্ল্যাটের শৌচাগার থেকে টেলিভিশন অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয়। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, আদিত্যর দেহে দু’টি গুরুতর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। একটা কানের উপরের দিকে আর অন্যটা মাথায়। আদিত্য সিংহ রাজপুতের পরিচারক জানিয়েছেন অভিনেতা বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সবমিলিয়ে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...