Tuesday, June 9, 2026

কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের রাস্তার ছবি! সোশ্যাল মিডিয়ায় হইচই

Date:

Share post:

জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জম্মু কাশ্মীরে(Jammu Kashmir)। এই বিপুল মহাযজ্ঞে বিদেশী প্রতিনিধিদের সামনে ভারত সরকার(Indian Govt) তুলে ধরছে দেশের গরিমা। দেশ তথা কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থলগুলিকে তুলে ধরা হচ্ছে অতিথিদের সামনে। সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক প্রচার। আর সেখানেই ঘটল বিপত্তি। বাংলাদেশের(Bangladesh) একটি রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায়(Social Media) দেখানো হল কাশ্মীরের বলে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া অসাধারণ সুন্দর এই রাস্তার ছবিটি আসলে পড়শি দেশ বাংলাদেশের। ঝাউতলা পটুয়াখালি নামে একটি রাস্তার ছবিকে কাশ্মীরের বুলেভার্ড রোডের নাম দিয়ে প্রচার চলছে টুইটারে। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি দূর দূর পর্যন্ত কাশ্মীরের সঙ্গে এই ছবির কোনও যোগ নেই। বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালি নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সেখান থেকেই এই ছবিটি নেওয়া হয়েছে। এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আকিব মির নামে এক মোদি ভক্ত। এমনকি ছবিটিকে কাশ্মীরের রাস্তা বলে দাবি করে টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডাকে ট্যাগও করেছেন।

পাশাপাশি, সম্প্রতি শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের টহলরত ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট হয়েছে। তার সঙ্গেও মিল নেই আকিব মিরের টুইট করা ছবিটি। ফলে বুঝতে আর বাকি থাকে না, বিষয়টি ভুয়ো। তবে এহেন ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেশের বদনামের জন্য রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে আকিব মিরকে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...