Tuesday, June 9, 2026

DA-র দাবিতে বিকাশ ভবনের সামনে বি.শৃঙ্খলা! কমপক্ষে ৬০ বি.ক্ষোভকারীকে আ.টক পুলিশের

Date:

Share post:

ডিএ আন্দোলনকারীদের (DA Protesters) প্রতিবাদ মিছিল ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা (Kolkata)। আর বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ফলাফল প্রকাশের দিনই ফের বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এদিন কোনওরকম পুলিশি অনুমতি ছাড়াই বিকাশ ভবনের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি করে ডিএ আন্দোলনকারীরা। পরে পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে জোর করে ধস্তাধস্তি শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনায় কমপক্ষে ৬০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মহার্ঘ্য ভাতার দাবিতে বেশ কয়েকমাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। আন্দোলনকারীদের অভিযোগ, যাঁরা আন্দোলন করছেন তাঁদের বেছে বেছে বদলি করে দেওয়া হচ্ছে। বাসস্থান থেকে অনেক দূরে ইচ্ছাকৃত ভাবে এই বদলি করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই ‘অন্যায্য’ বদলির প্রতিবাদেই বুধবার বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগ্রামী যৌথ মঞ্চ।

আন্দোলনকারীদের আরও দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই এদিন মিছিল করছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিনা প্ররোচনায় মিছিলে পুলিশ হস্তক্ষেপ করে বলে অভিযোগ। তবে পুলিশ সাফ জানিয়েছে, এদিনের মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর সেকারণেই মিছিল এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। আর তার জেরেই শুরু হয় ধস্তাধস্তি।

তবে এদিন পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। অনেকে বাসের তলায় শুয়ে পড়েও প্রতিবাদ জানায়। আর সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন গোলমালের ফলে বিকাশ ভবন চত্বরে বিস্তর সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রবল যানজটও তৈরি হয় ওই এলাকায়। জানা গিয়েছে, এদিন আন্দোলনকারীদের মধ্যে থেকে অন্তত ৬০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...