Friday, June 26, 2026

আর কয়েকঘণ্টার অপেক্ষা!আজ বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

Date:

Share post:

বুধবারই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

কীভাবে জানা যাবে রেজাল্ট?
সংসদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর অনলাইনে ফলাফল জানা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কীভাবে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
wbresults.nic.in, wbchse.wb.gov.in ও exametc.com- মূলত এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা যাবে ফলাফল। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই দেখতে পাবেন ফলাফল।
প্রসঙ্গত, চলতি বছরে ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...