Wednesday, June 24, 2026

বন সহায়ক পদে নিয়োগ মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টের

Date:

Share post:

রাজ্যে বন সহায়ক পদে (Forest Department) ২ হাজার চাকরি নিয়ে মামলায় নতুন করে ইন্টারভিউ-এর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, বন সহায়ক পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী পদে ২ হাজার জনের চাকরির প্যানেল অবৈধ জানিয়েছিলেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন, আগামী ২ মাসের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে নতুন করে ইন্টারভিউ (Interview) নিতে হবে। পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়।

এরপরই হাই কোর্টের নির্দেশ মেনে, চলতি সপ্তাহে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে, বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে অবকাশকালীন বেঞ্চে মামলা করেন সংশ্লিষ্ট দফতরের কয়েকজন কর্মী। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ২০২০ সালে বন সহায়ক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ভুল-ত্রুটি ছিল। আইন না মেনেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হয়েছিল বলেও দাবি করেন মামলাকারীরা। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। এছাড়া ব্যক্তিগতভাবে এসএমএস করে চাকরি পাওয়ার কথা জানানো হয়েছিল বলেও দাবি করেন মামলাকারীরা।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...