Wednesday, June 24, 2026

অ্যাম্বুল্যান্সের দৌ.রাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

অ্যাম্বুল্যান্সের (Ambulance) দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য কমিশনের (Health Commission)। সম্প্রতি নবান্নে (Nabanna) স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বৈঠক হয়। আর সেই বৈঠকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)।

তবে এদিনের বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় (Asim Banerjee) সাংবাদিকদের জানান, অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে দ্রুত কড়া পদক্ষেপ নেবে কমিশন। তিনি আরও জানান, অ্যাম্বুল্যান্সের ভাড়া কত হওয়া উচিত, তা আগে থেকেই কমিশন নির্দিষ্ট করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স চালকরা অতিরিক্ত টাকা দাবি করছেন বলে অভিযোগ। পাশাপাশি স্বাস্থ্যসাথীতে রোগী প্রত্যাখ্যান নিয়েও কমিশন একটি গাইডলাইনস তৈরি করতে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...