Sunday, April 5, 2026

প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাত ধরেই! সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Date:

Share post:

প্রধানমন্ত্রী (Prime Minister) নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত ধরেই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত। বৃহস্পতিবার এই মর্মে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে। মামলাকারীর দাবি এই নিয়ে অবিলম্বে লোকসভা সচিবালয় এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত। রাষ্ট্রপতিকে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে, এমনই অভিযোগ তোলা হয়েছে মামলাকারীর তরফে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে নয়া সংসদ ভবন উদ্বোধনের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপর একে একে প্রায় ১৯ বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে। একটি যৌথ বিবৃতি দিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অভিযোগ, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি দল। এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সিআর জয়া সুকিন। আবেদনে তিনি জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে। আদালতের কাছে আবেদনে লেখা হয়েছে, সংসদ হল ভারতের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এবং দুই কক্ষ— লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হয়েছে সংসদ। সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। পিটিশনে আইনজীবী সুকিন আরও জানিয়েছেন, সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তা হলে তাঁকে কেন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাদ রাখা হল? এ ভাবে আখেরে সাধারণ মানুষকেই বঞ্চিত করা হয়েছে।

 

 

Related articles

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...