Sunday, May 31, 2026

আইপিএল দুরন্ত পারফরম্যান্স, তবুও কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলে রাখলেন না গাভাস্কর

Date:

Share post:

চলতি আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। করেছেন পরপর শতরান। ২০২৩ আইপিএলে বিরাট করেছেন ৬৩৯ রান। ২টি শতরান ও ৬টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তার পরেও ২০২৪ সালে ভারতের টি-২০ বিশ্বকাপের দলে কোহলির সুযোগ পাওয়া নিশ্চিত বলে মনে করছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে সেই বিশ্বকাপের আগের আইপিএল দেখে তারপরে কোহলিকে দলে নেওয়া উচিত।

এই নিয়ে গাভাস্কর বলেন,” ২০২৪ সালের বিশ্বকাপের আগে আরও একটি আইপিএল আছে। সেই আইপিএলে কোহলি কেমন খেলে সেটা দেখতে হবে। তাই এখন থেকে কিছু বলার মানে নেই। যদি এই বছরই জুন মাসে কোনও টি-২০ প্রতিযোগিতা হত তা হলে আমি বলতাম, সেই দলে অবশ্যই কোহলি খেলবে।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” কোহলির এখনকার ফর্ম বিচার করলে সব দলে ও সুযোগ পাবে। কিন্তু ২০২৪ সালের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। সেই সময়ও কোহলির ছন্দ একই রকম থাকে কি না সে দিকে খেয়াল রাখতে হবে। যাদের ছন্দ ভাল থাকবে তাদের বিশ্বকাপে খেলানো উচিত।”

আরও পড়ুন:‘ভাই সঠিক হাতে আছে, ভাইকে নিয়ে কোন চিন্তা নেই’, বললেন পাথিরানার বোন


 

 

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...