Tuesday, March 31, 2026

শহরে ‘আবার বিবাহ অভিযান’! বাঙালিকে হাসানোর প্রমিস প্রিমিয়ারে

Date:

Share post:

রজত, অনুপম, গণেশরা কি আবার ‘বিসখ্যাত’ হয়ে যাবে? জামাইষষ্ঠীর (JamaiShasthi) বৃষ্টিভেজা সন্ধ্যায় অন্তত তেমনটাই বোধ হল। দক্ষিণ কলকাতার(South Kolkata) এক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেল এসভিএফ (SVF) প্রযোজিত সৌমিক হালদারের (Soumik Haldar) প্রথম পরিচালনার বাংলা ছবি ‘ আবার বিবাহ অভিযান ‘(Abar Bibah Obhijan)। পার্ট ওয়ানে দর্শক নতুন ভাবে পেয়েছেন অভিনেতা অনির্বাণকে (Anirban Bhattacharya)। এইবারে নতুন সংযোজন সৌরভ দাস(Saurav Das)। ট্রেলার গল্পের একটা মোটামুটি আন্দাজ দিয়েছে। এবার ছবি মুক্তিতে সিনেমাহলে চাঁদের হাট।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনা সিনেমাহলে ‘ আবার বিবাহ অভিযান ‘ ছবির প্রিমিয়ার আর জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) জন্মদিন সেলিব্রেশন। সিনেমা শুরুর আগে টুকরো অভিজ্ঞতা ভাগ করলেন অঙ্কুশ(Ankush), সৌরভ, অনির্বাণ, রুদ্রনীল। বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়াকে মিস করলেন সবাই। এই ছবিতেও সিরিয়ালের পোকা ঘরোয়া বউ হিসেবে রুদ্রনীলের সঙ্গে আছেন সোহিনী , বললেন ” সবই মায়া”। প্রিয়াঙ্কা এলেন সপরিবারে, রাহুল – সহজকে সঙ্গে নিয়ে। অঙ্কুশ এলেন ঐন্দ্রিলাকে নিয়ে। অনস্ক্রিনে অভিনেতার দুবারের বিবাহ অভিযান রিয়েলে কবে? ঐন্দ্রিলা বলছেন, ‘ লাভ ম্যারেজ ‘ সিনেমায় বিয়ে হয়েছিল কিন্তু অঙ্কুশ একাই চলে গেলেন হানিমুনে থাইল্যান্ড(Thailand)। অনির্বাণ ওরফে গণেশ সারা সিনেমা জুড়ে এই জায়গাকে ‘থুইল্যান্ড’ বলে ডেকেছেন। একঝাঁক তারকা এক সিনেমায়, টেনশনে ছিলেন সৌমিক। এর আগে সফল ভাবে ক্যামেরার লেন্সে চোখ রেখেছেন। পরিচালনায় প্রথম হাতে খড়ি। বললেন দর্শক প্রাণ খুলে সব ভুলে অন্তর থেকে হাসুক, এটাই কামনা।

 

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...