Friday, June 26, 2026

চিঠি লিখতে কেউ চাপ দেয়নি, সিবিআই জেরায় বয়ান বদল কুন্তলের

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। জেলবন্দি থাকার সময় অভিষেকের নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন কুন্তল।

কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন বহিষ্কৃত ওই তৃণমূল নেতা। পুলিশি হস্তক্ষেপ চেয়েও চিঠি পাঠান হেস্টিংস থানাতে। তার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বিচারপতি অমৃতা সিনহাও সেই পর্যবেক্ষণে সম্মতি দেন। এই চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার এই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত।

যদিও শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল কুন্তলকে। চিঠি লেখার জন্য কেউ কি ‘চাপ’ দিয়েছিলেন? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি কুন্তল। জেরায় অবশ্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন বহিষ্কৃত নেতা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চিঠি লেখার জন্য তাঁকে কেউ ‘চাপ’ দেননি বলে জেরায় দাবি করেছেন কুন্তল।
অভিষেকের বক্তব্যের পর পরই কুন্তলের অভিযোগ আলাদা গুরুত্ব পেয়েছিল। যদিও জেরায় কুন্তল জানিয়েছেন, অভিষেকের বক্তব্য তিনি সংবাদপত্র থেকে পড়ে জেনেছেন। কুন্তলের পাশাপাশি শুক্রবার তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষকেও আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের সকলকে ২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...