Monday, June 15, 2026

আজ আইপিএল-এর কোয়ালিফায়ার ২-এ ম‍্যাচে মুম্বইয়ের মুখোমুখি গুজরাত

Date:

Share post:

আজ আইপিএল-এর কোয়ালিফায়ার ২-এ ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি গুজরাত টাইটান্স। মুম্বইয়ের সঙ্গে মোমেন্টাম। গুজরাতের পাশে হোম অ্যাডভান্টেজ। প্রথম সাত ম্যাচে হারের পর হার! তারপর হুড়মুড়িয়ে দৌড়। এই দৌড়টাই মহাবিপজ্জনক মুম্বইয়ের ক্ষেত্রে! আগেও দেখা গিয়েছে। মুম্বই একবার জিততে শুরু করলে থামে শুধু ট্রফি জিতেই। এটাও মনে রাখতে হবে আগের আইপিএলে তারা শেষ করেছিল সবার শেষে। রোহিত শর্মা চিপকে লখনৌয়ের বাধা টপকে সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছেন।

গুজরাত টাইটান্স ’২৩-এর আইপিএলে সবথেকে ধারাবাহিক দল। সবার আগে প্লে অফে উঠে এসেছে। কিন্তু কোয়ালিফায়ার ১-এ সিএসকের সামনে দাঁড়াতে পারেনি। হারের পর হার্দিক পান্ডিয়া ‘আমাদের আর একটা ম্যাচ আছে’ বলে সমর্থকদের ভরসা দিয়েছেন। এখন সেই ভরসারই বাস্তব প্রতিফলন দেখাতে হবে ঘরের মাঠে এক লাখ মানুষের সামনে। মুম্বইয়ের আকাশ মাধোয়ালকে নিয়ে চর্চা হচ্ছে। হওয়ারই কথা। পাঁচ রানে পাঁচ উইকেট নিয়ে লখনৌকে হারিয়েছেন।অনিল কুম্বলের আইপিএল সেরা বোলিংয়ের এতদিনকার কীর্তি ছুঁয়েছেন। রুরকির ২৯ বছরের তরুণ ইঞ্জিনিয়ার ঋষভ পন্থের প্রতিবেশী। মুম্বইয়ের সাপোর্ট বোলার থেকে স্ট্রাইক বোলারের ভূমিকা নিয়েছেন। যাঁর বোলিং দেখে মুগ্ধ বুমরাহ বলেছেন, ‘‘কী অসাধারণ বোলিং স্পেল!” তাঁকে পাঁচ উইকেটের ক্লাবে স্বাগত জানিয়েছেন কুম্বলেও।

লখনউ ম্যাচে রোহিতকে নিয়ে মুম্বইয়ের পুরো টপ অর্ডার কাজ করেনি। গ্রিন আর সূর্য কিছুটা খেলেছেন। পরে তিলক আর নেহাল তাঁদের মতো সাহায্য করেছেন।  তাতে চেন্নাইয়ের স্লো টার্নারে অনায়াস জয়ের রান উঠে এসেছিল। কিন্তু আমেহদাবাদে পাটা উইকেটে বড় রান দরকার হবে। বোলারদেরও কাঠখড় পোড়াতে হবে।গুজরাত গতবারের চ্যাম্পিয়ন। দলটার হৃদস্পন্দন হলেন হার্দিক। কিন্তু অধিনায়কের ব্যাটে রান নেই। এখন পুরো ব্যাটিংই দাঁড়িয়েছে শুভমন-কেন্দ্রিক। নাহলে মিলার, শনাকা, তেওতিয়া, বিজয় শঙ্কর কেউ রান পাচ্ছেন না। বোলিংয়ে শামি, মোহিত, নুর ভাল করলেও রশিদ খান আগের ম্যাজিক দেখাতে পারছেন না। আজ মুম্বই ব্যাটিংকে থামাতে হলে রশিদকে দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন:মাঠের বাইরে নতুন রেকর্ড কোহলির


 

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...