Saturday, April 4, 2026

বাড়িতে বাইবেল রাখার ভ.য়ানক শা.স্তি! কিমের রো.ষানল থেকে বাদ গেল না একরত্তিও

Date:

Share post:

নিজের কাছে বাইবেল (Bible) রাখার গুরুতর অপরাধ। আর সেই অপরাধ করায় ছাড় পেল না ২ বছরের এক ছোট্ট শিশুও। এমনই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে উত্তর কোরিয়ায় (North Korea)। সেই দেশের সর্বাধিনায়ক কিম জং উনের (Kim Jong Un) কঠোর শাসন নীতির কথা সকলেরই জানা। কিন্তু তিনি যে কতটা কঠোর তার প্রমাণ পাওয়া গেল হাতেনাতে। আর কিমের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

উত্তর কোরিয়ায় খ্রিস্টানদের পরিস্থিতি প্রথম থেকেই কোণঠাসা। সেখানকার কোনও মানুষের হাতে বাইবেল দেখলেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তবে এখানেই শেষ হয়, সাজাপ্রাপ্ত দম্পতির সন্তানদের পাঠানো হয় যাবজ্জীবন কারাবাসে। এমনই কড়া আইন মার্কিন বিদেশ দফতরের। মার্কিন দফতরে পেশ করা ২০২২ সালের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার জেলে নাকি বন্দি রাখা হয়েছে ৭০ হাজার খ্রিস্টানকে। পাশাপাশি অন্য ধর্মের মানুষদেরও একাধিক কারণে জেলে পাঠানোর অভিযোগ উঠছে। তবে এবার এক চাঞ্চল্যকর রিপোর্টে সামনে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, এর মধ্যে রয়েছে একরত্তি শিশুও। ২ বছরের ছোট্ট শিশুও। তার ‘অপরাধ’ তার অভিভাবকদের কাছে বাইবেল দেখা গিয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ায় এই সাজাপ্রাপ্ত খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার চালানো হয়। এর আগেও বহু খ্রিস্টান মহিলা অভিযোগ করেন, তাঁদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে কিম প্রশাসন।

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...