Wednesday, March 25, 2026

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ শালবনিতে একমঞ্চে মমতা-অভিষেক, নজরে নেত্রীর বার্তা

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ ফের একমঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee and Abhishek Banerjee)। অভিষেকের জনসংযোগ যাত্রার আজ ৩১তম দিন। এদিন ঝাড়গ্রামের লোধাশুলি ক্যাম্প থেকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুটি রোড-শো করার পর শালবনি স্টেডিয়ামে (Shalbani Stadium) জনসভা। আর সেখানেই যোগ দেবেন তৃণমূল নেত্রী।

আজ, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যাবেন এগরার খাদিকুল গ্রামে। যেখানে বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তুলে দেবেন আর্থিক সাহায্য। তারপরই শালবনীর উদ্দেশে তিনি রওনা দেবেন।

প্রসঙ্গত, ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে লক্ষ্য করে হামলার পরদিনই শালবনি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় )Mamata Banerjee)। শুক্রবারের ঘটনার পর তাই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করেছে জেলা পুলিশ। এদিন জনসযোগ যাত্রার মঞ্চ থেকে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। শনিবারের কর্মসূচি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, ৭০ থেকে ৮০ হাজার মানুষের জমায়েত হবে। এদিন ধর্মা, কেরানিচটি হয়ে শালবনীর কাছারি রোড ব্রিজে যাবেন অভিষেক। সেখানে জনসংযোগ কর্মসূচি সেরে পৌঁছবেন শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। বিকেল ৩টে নাগাদ মেদিনীপুর কুইকোটা হেলিপ্যাডে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন ওই সভাস্থলে। সেখানেই এক মঞ্চে দেখা যাবে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বকে। স্টেডিয়ামেই ক্যাম্প করে রাত্রিযাপন করবেন অভিষেক। মুখ্যমন্ত্রী চলে যাবেন মেদিনীপুর সার্কিট হাউসে।

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...