Saturday, April 4, 2026

পুলিশ ভুল করলে আমাকে জানান: দু.ষ্কৃতী দমনে জিরো টলারেন্সের বার্তা সৌগতর

Date:

Share post:

ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতি ও তরুণকে খুনের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতী দমনে জিরো টলারেন্সের বার্তা দিলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁর নির্দেশ, পুলিশ (Police) ভুল করলে আমাকে জানান।

শুক্রবার কামারহাটিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখান ব্যারাকপুরে সোনার দোকানে শুটআউটের ঘটনা নিয়ে তিনি বলেন, “তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলেন। সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আমি মনে করি পুলিশ ভালো কাজ করার চেষ্টা করছে।“ কিছু পুলিশ অফিসারের কাজে নিয়ে অসন্তুষ্ট বলে জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, “তবে সবাই খারাপ নয়। পুলিশ যদি কোনও ভুল করে তাহলে আমাকে জানান। থানার আইসি কাজ না করলে আমাকে জানান। আমি কমিশনারকে বলব। কমিশনার যদি কাজ না করে আমাকে জানান, আমি মুখ্যমন্ত্রীকে বলব।“

অর্থাৎ সৌগত স্পষ্ট করে দেন যে অপরাধ দমনে কড়া প্রশাসন। মুখ্যমন্ত্রী এবং জনপ্রতিনিধি হিসেবে তাঁরাও সব বিষয়ে নজর রাখছেন। কোনও অভিযোগ পেলে দ্রুত তার ব্যবস্থা করা হবে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...